আদালত

ষোড়শ সংশোধনী বাতিলে আপিলের শুনানি ২১ মে

হাইকোর্ট
হাইকোর্ট

সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ২১ মে পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ মুলতবির এ আদেশ দেয়।

গত দুই দিনে হাইকোর্টের দেওয়া রায় পড়া শেষ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এছাড়া অ্যামিকাস কিউরি-আদালতের বন্ধু বা আইনি সহায়তাকারী হিসেবে লিখিত মতামত জমা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজবীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও এম আই ফারুকী।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে দুই সপ্তাহের সময়ের আবেদন জানালেও তা নামঞ্জুর করে শুনানি অব্যাহত রাখার নির্দেশ দেয় আদালত। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ