জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় জামিন পেয়েছেন কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কু। মঙ্গলবার সকালে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন মনিরুল হক সাক্কু।
গত ১৮ এপ্রিল দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একইসঙ্গে তার মালামাল ক্রোকেরও আদেশ দেয়া হয়।
মামলার অভিযোগপত্রে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯১১ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে সাক্কুর বিরুদ্ধে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: