আদালত

বনানীতে ধর্ষিত ২ তরুণীর আদালতে জবানবন্দি

হাইকোর্ট
হাইকোর্ট

বনানী হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণী আদালতে জবাবনবন্দী দিয়েছেন। নারী ও শিশু দমন আইনের ২২ ধারায় ঢাকা মহানগর হাকিম আদালতে তারা জবানবন্দী দেন। এক তরুনীর জব্দ করা পোশাক রাসায়নিক পরীক্ষারও নির্দেশ দিয়েছেন আদালত।

তবে এই ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বৃহস্পতিবারও কোনো বক্তব্য পাওয়া যায় নি। এখন পর্যন্ত আসামীদের কাউকেই প্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাজধানীর বনানী একটি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুনী জবানবন্দী দিতে বৃহস্পতিবার সকালে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেষ্টিগেশন থেকে মুখ্য মহানগর আদালতে যান। মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমীনের আদালতের খাস কামরায় তারা প্রায় ৩ ঘণ্টা জবানবন্দী দেন।

এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী জানান, তাদের এ জবানবন্দী মামলা তদন্তের অগ্রগতিতে সহায়তা করবে।

এদিকে, ধর্ষণের সত্যতা যাচাইয়ে বনানী থানা পুলিশ এক তরুনীর ঘটনার দিন পরিধেয় বস্ত্র আলামত হিসেবে জব্দ করেন। আর এই পোশাক রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে মহানগর মুখ্য হাকিম।

ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলামত পরীক্ষার পরই ধর্ষণের পুরোপুরি নিশ্চিত হতে পারবেন।

গত ৬ মে বনানী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারে বলা হয়, গত ২৮ মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ দুই তরুণীকে জন্মদিনের কথা বলে দাওয়াত দেয়।

বনানীর রেইনট্রি হোটেলে একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে রাতভর তাদের ধর্ষণ করে সাফাত ও তার বন্ধু নাঈম। তাদের সহযোগিতা করে সাফাতের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

আরেক আসামি সাদমান সাফিক ঘটনার পর থেকেই আপসের জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী। এখনও পর্যন্ত পুলিশ আসামীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ