রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণকারী সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার সকালে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলামের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এ সময় বিচারক শুনানী শেষে আসামীকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
এ ঘটনায় গোদাড়াঈ তানায় একটি সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে পাঁচ জঙ্গি নিহত হন।
জঙ্গিদের হামলায় ফায়ার সার্ভিসের এককর্মী নিহত ও সাত পুলিশ সদস্য আহত হন। আস্তানা থেকে দুই শিশুসহ সুমাইয়া আত্মসমর্পণ করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: