আদালত

মানবতাবিরোধী অপরাধ: সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

দেলাওয়ার হোসাইন সাঈদী
দেলাওয়ার হোসাইন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন এবং খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগ এ রায় দেন।

এদিকে, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তসংস্থা ও প্রসিকিউশনের গাফলতির কারনেই সাঈদির ফাঁসির দন্ড হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর আসামিপক্ষের আইজীবীরা জানিয়েছেন, তারা সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়েছেন।

মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের এবং খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগ সোমবার এ রায় দেয়। সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে সাইদীকে দেওয়া আমৃত্যু সাজার রায় বহাল রাখে।

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তসংস্থা ও প্রসিকিউশনের গাফলতির কারনেই সাঈদির ফাঁসির দন্ড হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

আর আসামিপক্ষের আইজীবীরা জানিয়েছেন,সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাইদী আপিল করেন।

পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।

গত বছরের ১৭ জানুয়ারি আপিলের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদন্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ