চাঁপাইনবাবগঞ্জে সাত জঙ্গির প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে সাত জঙ্গিকে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ তিনের রিমান্ডের আবেদন করে। ‘গ’ অঞ্চলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম আবেদনটি আমলে নিয়ে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে।
এর আগে বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে পুলিশ নব্য জেএমবির সাত সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ কেজি ভারতীয় এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাগে চার কেজি গান পাউডার ও ২২টি জিহাদী বই উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: