আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালতও পরিবর্তন

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও বিচারিক আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বুধবার এ আদেশ দেন বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মতোই এ মামলার বিচারিক কার্যক্রমও ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে চলবে।

গত সোমবার এ মামলার আদালত পরিবর্তনের আবেদন দাখিল করেন খালেদার আইনজীবী। এর আগে রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন করে বিচারিক কার্যক্রমের আদেশ দেয় হাইকোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে। খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে আগামী ২৫ মে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ