একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বগুড়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, মামলাটি তদন্তনাধীন থাকায় মোমিন তালুকদারের বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বগুড়ায় আদমদিঘি উপজেলার রাজাকার কমান্ডার ছিলেন।
গত বছরের জানুয়ারি থেকে এ মামলার তদন্ত চলছে এবং ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোমিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: