আদালত

বনানীতে ছাত্রী ধর্ষণ: সাফাত-সাদমানের মোবাইল পরীক্ষার অনুমতি

সাফাত আহমেদ ও সাদমান সাকিফ
সাফাত আহমেদ ও সাদমান সাকিফ

বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের ৫টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমির আবেদনে ঢাকার মহানগর হাকিম মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

এর আগে মামলার আলামত হিসেবে জব্দ করা ৫টি মোবাইল ও একটি ডিভাইস পরীক্ষা করার অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের শুনানিতে আদালত ওই আদেশ দেয়। জব্দ করা ৫টি মোবাইল ফোন ও একটি ডিভাইসের মালিক সাফাত ও সাদমান। এগুলোর ফরেনসিক পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি শাফাত ও সাদমান।

উল্লেখ্য, গত ১১ মে সিলেটের একটি হোটেল থেকে মামলার দুই আসামি সাফাত ও সাদমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৫ মে সন্ধ্যায় পুরান ঢাকার নবাবপুর এলাকার ‘ইব্রাহীম হোটেল’ থেকে সাফাতের দেহরক্ষী বিল্লাল ও মহাখালী এলাকা থেকে গাড়িচালক রহমতকে গ্রেপ্তার করা হয়।

আর গত বুধবার রাত ৯টার দিকে পুলিশ সদরদফতর ও ঢাকা মহানগর পুলিশের একটি দল মুন্সীগঞ্জের লৌহজং থেকে মামলার অপর আসামি নাঈম আশরাফ ওরফে হাসান মোহাম্মদ হালিমকেও গ্রেপ্তার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ