বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৮ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন মাহবুব উদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা বাদল।
আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি বলেন, লিভ টু আপিলের শুনানি শেষে আদালত ২৮ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন। ওই মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট খারিজ করে রায় দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: