আদালত

শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কারাগারে

শিক্ষক শ্যামল কান্তি
শিক্ষক শ্যামল কান্তি

এবার ঘুষ গ্রহণের মামলায় নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শ্যামল কান্তি আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত না নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার দায়ের করা মামলায় আজ এই আদেশ দেয় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

শ্যামল কান্তি বলছেন, প্রভাবশালী এক ব্যক্তির কারণে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাকে।

ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় আলোচনায় আসেন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। এবার তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

পরে শ্যামল কান্তি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।

মামলার বাদী, ওই বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষিকা মোর্শেদা বেগমের অভিযোগ, চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার কথা বলে শ্যামল কান্তি তার কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন। কিন্তু তার চাকরি এমপিওভুক্ত হয়নি, শ্যামল কান্তি টাকাও ফেরত দেননি।

আদালতের ওই আদেশের আগে শ্যামল কান্তি ভক্ত বলেন, হেয় প্রতিপন্ন করতেই পূর্বপরিকল্পিতভাবে তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

ধর্মীয় অবমাননার অভিযোগে সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে গত বছর ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে কানধরে উঠ-বস করানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে ওঠে সমালোচনার ঝড়।

পরে ১৪ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীকে মারধর ও শিক্ষককে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে তিনটি মামলার আবেদন করা হয় হয়। আদালত সেদিনই প্রথম দুটি অভিযোগ খারিজ করে দেন।

তৃতীয় অভিযোগের বিষয়ে বন্দর থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সবশেষ এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ