দুর্নীতি দমন কমিশনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কু।
বুধবার সকালে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হয়ে সাক্কুর স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবী কাইয়ুম হক রিংকু। আদালত এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় গত ১৮ এপ্রিল মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
গত ৯ মে আত্মসমর্পন করে ২৪ মে পর্যন্ত অস্থায়ী জামিন পেয়েছিলেন সাক্কু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: