আদালত

জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমানের ৭ বছর কারাদণ্ড

সাইদুর রহমান
সাইদুর রহমান

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান মওলানা সাইদুর রহমান ওরফে জাফরসহ তিন জনকে ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক ইমরুল কায়েসের আদালতে এ মামলার রায় ঘোষণা হয়।

এ সময় বিচারক বলেন ইসলাম ধর্ম নিয়ে সাইদুর মনগড়া ব্যাখ্যা দিয়েছে এবং তা প্রচার করেছে। রায়ে আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৮ ও ৯ ধারায় অভিযোগ প্রমানিত হয়েছে বলে জানান বিচারক।

রায় ঘোষণাকালে বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৮ ও ৯ ধারায় অভিযোগ প্রমানিত হয়েছে। তাদের এই দণ্ড পর্যায়ক্রমে কার্যকর করা হবে। বিচারক আরো জানান, ইসলাম ধর্ম বিষয়ে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান ওরফে জাফর বিভিন্ন সময়ে মনগড়া ব্যাখ্যা দিতো।

রায় ঘোষণার সময় সাইদুর রহমান আদালতে হাজির থাকলেও, মামলার অপর দুই আসামী পলাতক আছে। এ মামলায় সাইদুর ছাড়া অপর দুই আসামী হল, আবদুল্লাহেল কাফী, ও আয়েশা আক্তার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ।

পরে মাওলানা সাইদুর রহমানসহ তার সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এ মামলায় গত ১২ ফেব্রুয়ারি মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ