প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক দেবী থেমিসের আদলে নির্মিত ভাস্কর্যটি সরানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, ভাস্কর্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে এটি সরিয়ে অন্য কোথায় স্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকদের ডেকে ছিলেন প্রধান বিচারপতি।
বিচারপতিদের সঙ্গে ভাস্কর্য সরানোর বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি আলোচনা করেন বলে জানান মাহবুবে আলম। সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই প্রধান বিচারপতি এই নির্দেশ দেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: