আইন না জেনে ভুল ব্যাখ্যা দিচ্ছে মন্ত্রণালয়— এ মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগকে বিক্ষুব্ধ না করতে অনুরোধ জানিয়েছেন।
সোমবার অধঃস্তন বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ বিষয়ক শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
গেজেট প্রকাশের জন্য আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সময়ের এ আবেদন মঞ্জুর করে আদালত।
এ সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আইন না জেনে মন্ত্রণালয় ব্যবধান সৃষ্টি করছে। তারা যদি মনে করে,আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: