কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে আটক গাইবান্ধার রাজীব গান্ধীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে রাজীব গান্ধী ওরফে সুভাষকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। এ সময় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল মাহমুদ আবেদনটি আমলে নিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শোলাকিয়া জঙ্গি হামলায় রাজীব গান্ধীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনার অভিযোগের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ২৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: