আদালত

ব্যারিস্টার মওদুদের রিভিউ আবেদন খারিজ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ি সংক্রান্ত মামলায় করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।ফলে গুলশানের বাড়িটি ছাড়তেই হচ্ছে মওদুদকে।

রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মওদুদ নিজের শুনানি নিজেই করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গুলশান ২ নম্বরে অবস্থিত ওই বাড়ি মওদুদের ভাই মনজুর আহমদের নামে নামজারি করে ডিক্রি জারির রায় দিয়েছিল হাইকোর্ট।

গতবছর ২ আগস্ট আপিল বিভাগে ওই রায় বাতিল হয়ে যায়। সেইসঙ্গে মওদুদের বিরুদ্ধে সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলাও বাতিল করে আপিল বিভাগ। মওদুদের পাশাপাশি তার ভাই মনজুর আহমদ নামজারি বাতিলের বিরুদ্ধে এবং দুদক মামলা বাতিলের বিরুদ্ধে আলাদা দুটি রিভিউ আবেদন করেছিল। ওই দুই আবেদনও আপিল বিভাগ খারিজ করে দিয়েছে।

এদিকে, রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মওদুদ সাংবাদিকদের জানান, তিনি আইনের আশ্রয় নেবেন, বাড়ি ছাড়বেন না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ