আদালত

ঐশীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড

ঐশী রহমান
ঐশী রহমান

রাজধানীতে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। রায়ে ঐশীর যাবজ্জীবন কারাদণ্ডের পাশিপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আলোচিত এ মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানি করে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হত জহির বলেন, ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোট। সাজার কমানোর ৫টি কারণ রায়ে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বয়স, পারিবারিক ইতিহাস, বাবা-মার অবহেলা, ঘটনার দুই দিনের মধ্যে আত্মসমর্পণ ও মাদকাসক্ত।

তিনি আরো বলেন, এছাড়া রায়ে পর্যবেক্ষণ দেয়া হয়।

এ সময ঐশীর আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ঐশির পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গত ৭ মে উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) করে রাখা হয়। ওই সময় আদালতে ঐশীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। মোট ১৩ কার্যদিবস শুনানি হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ