আদালত

গ্যাসের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বহাল

গ্যাসের দাম বৃদ্ধি
গ্যাসের দাম বৃদ্ধি

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ দাম বৃদ্ধির উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ করে দেন।

আদালতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন মো. সাইফুল আলম।

গত ২৩ ফেব্রুয়ারি এক ঘোষণায় আটটি গ্রাহক শ্রেণিতে দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধি করে বিইআরসি। ওই দাম বাড়ানোর সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে স্থপতি মোবাশ্বের হাসান।

ওই রিটের শুনানি নিয়ে জুন থেকে দ্বিতীয় ধাপে গৃহস্থালিসহ সবক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে গত ২৮ ফেব্রুয়ারি আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

তবে ৩০ মে মঙ্গলবার হাইকোর্টের এ আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রসঙ্গত, প্রথম দফায় ১ মার্চ থেকে গ্যাসের বর্ধিত দাম কার্যকর করা হয়। মূল্যবৃদ্ধির পর এক চুলার গ্যাসের মূল্য ৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় দফায় এ মূল্য হওয়ার কথা যথাক্রমে ৯০০ ও ৯৫০ টাকা। এছাড়া প্রথম দফায় গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার সাত টাকা থেকে বাড়িয়ে ৯ টাকা ১০ পয়সা করা হয়েছে। দ্বিতীয় দফায় এটি বেড়ে দাঁড়াবে ১১ টাকা ২০ পয়সা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ