মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধু উমাদেবী হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ আদেশ দেন।
সেইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার এসময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক আছেন।
গত ২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইরের মধ্যপাড়া এলাকায় উমা দেবীর বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে লুটপাট শুরু করে। এ সময় উমাদেবী বাধা দিলে তাকে খুন করে পালিয়ে যায় ডাকাতরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: