নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বুধবার সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে ৬৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি দেখা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার বৈধতা নিয়ে তিনটি রিটের শুনানি শেষে গত ১১ মে এ রায় দেয় হাইকোর্ট। অবশ্য রাষ্ট্রপক্ষের আবেদনে এ রায়ের ওপর আগামী ২ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে ওইদিনই রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।
গত ২১ মে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দিয়ে জানায়, ২ জুলাই শুনানি শুরু হবে। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আপাতত ভ্রাম্যমান আদালত চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: