গুলশানের বাড়ি থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তাগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
বিনা নোটিসে রাজউকের চালানো উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদন করা হয়েছে। সেইসঙ্গে গুলশান অ্যাভিনিউয়ের ওই বাড়ির নকশায় কোনো ধরনের পরিবর্তন না করা ও পজেশন ফিরিয়ে দেয়ার জন্য দুটি অর্ন্তবর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।
রাজউকের পাশাপাশি রাষ্ট্রকেও এ রিটে বিবাদী করা হয়েছে। আইনে লড়াইয়ে হেরে যাওয়ার পর গতকাল বুধবার মওদুদের মালপত্র সরিয়ে ওই বাড়ির দখল বুঝে নেয় রাজউক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: