আদালত

দুর্নীতির মামলায় খালেদার পরবর্তী শুনানি ২৯ জুন

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী শুনানি আগামী ২৯ জুন দিন ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে আসেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামানের আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থন ও হাজিরার দিন আগে থেকে ঠিক ছিল।

গত ১৫ জুন জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুই দুনীতি মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা ২১ জুন পর্যন্ত মুলতবি করে আদালত।

ওইদিন বিএনপি চেয়ারপারসনের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আংশিক শুনানি শেষে বিচারক চ্যারিটেবল মামলার তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করার জন্য এক সপ্তাহ মুলতবি করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদাসহ চারজনের বিরুদ্ধে ২০০৮ সালে মামলা করে দুদক। একই বছর জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ