জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলায়
মামলায় আগামী ৬ জুলাই পরবর্তী জেরার দিন টিখ করেছে আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামানের আদালতে খালেদা হাজির হন।
এদিন আত্মপক্ষ সমর্থন ও হাজিরার দিন আগে থেকে ঠিক ছিল।
গত ২২ জুন এ দুই মামলার পরবর্তী শুনানি ২৯ জুন দিন ঠিক করে আদালত।
গত ১৫ জুন জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুই দুনীতি মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা ২১ জুন পর্যন্ত মুলতবি করে আদালত।
ওইদিন বিএনপি চেয়ারপারসন পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আংশিক শুনানি শেষে বিচারক চ্যারিটেবল মামলার তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করার জন্য এক সপ্তাহ মুলতবি করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদাসহ চারজনের বিরুদ্ধে ২০০৮ সালে মামলা করে দুদক। একই বছর জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।