আদালত

বিচারকদের চাকরিবিধি: গেজেট প্রকাশের আরো সময় পেল সরকার

আদালত
আদালত

অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য সরকারকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। রোববার সকালে অ্যাটর্নি জেনারেল সময়ের আবেদন জানালে এ আদেশ দেয় আদালত।

এর আগে অনেকবার সময় বাড়ালেও এটাই শেষ সুযোগ বলে জানান প্রধান বিচারপতি। এদিকে, এই গেজেট ১৫ জুলাইয়ের আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আড়াই বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট আপিল বিভাগে উপস্থাপনের জন্য রোববার দিন ধার্য করা থাকলেও এটি প্রকাশের জন্য আরো দুই সপ্তাহ সময় চান অ্যাটর্নি জেনারেল।

গেজেটটি প্রকাশের জন্য দুই সপ্তাহ সময় দিলেও এর আগে অনেকবার সময় বাড়ানোর কথা উল্লেখ করে এটাই শেষ সুযোগ বলে জানান প্রধান বিচারপতি।

এদিকে, এই গেজেট বিচারকদের শৃঙ্খলার ওপর প্রভাব রাখবে তাই কোনো ধরনের প্রশ্নবিদ্ধ বিষয় যাতে না থাকে সেজন্য খুঁটিনাটি পরীক্ষা করে আগামি ১৫ জুলাইয়ের মধ্যে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গত মে মাসে আপিল বিভাগ তিন দফায় গেজেটটি প্রকাশ করার জন্য রাষ্ট্রপক্ষকে পাঁচ সপ্তাহ সময় দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ