হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
রোববার সুনামগঞ্জ সদর থানায় এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ।
আসামিদের মধ্যে সুনামগঞ্জে পাউবোর বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তারও করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত মার্চের শেষ দিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বির্স্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যায়। হাওর রক্ষা বাধ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক। তদন্ত চলার মধ্যেই সিলেটে পাউবোর তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: