কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ার একটি বাড়ি থেকে গ্রেপ্তার সন্দেহভাজন তিন নারী জঙ্গিকে ৪ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার আসামীরা হলেন: তিথি খাতুন, সুমাইয়া ও টলি আরা বেগম।
সোমবার দুপুরে ভেড়ামারা থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এমএম মোর্শেদ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটক তিন নারী ছাড়াও এ মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে।
শনিবার ভেড়ামারায় জঙ্গি আস্তানা থেকে বাড়ির মালিক নাসিমা বেগমকে আটক করে ৫৪ ধারায় মামরায় দিয়ে আদালতে পাঠায় পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: