আদালত

কাশিমপুরে বয়লার বিস্ফোরণ, মৃত ব্যক্তিকে আসামি করে মামলা

 কাশিমপুরে বয়লার বিস্ফোরণ, মৃত ব্যক্তিকে আসামি করে মামলা
কাশিমপুরে বয়লার বিস্ফোরণ, মৃত ব্যক্তিকে আসামি করে মামলা

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় মৃতব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।

গতকাল রাতে জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ মামলাটি দায়ের করেন।

এতে, মামলায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ থাকা তিন আসামি হলেন কারখানার বয়লার অপারেট আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনছুরুল হক। তারা বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বয়লারের মেয়াদোত্তীর্ণ হওয়া ও ঝুঁকিপূর্ণ জানার পরও আসামিরা পরস্পরের যোগসাজশে তা চালু করেন।

মামলার বাদী এএসআই আবদুর রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুসারে মামলাটি করো হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকের বলেন, মামলায় যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী আসামি করা হয়েছে তাদের। পরবর্তী সময়ে তদন্তে যাদের নাম আসবে তাদেরও আসামি করা হবে।

প্রসঙ্গত: সোমবার সন্ধ্যায় কাশিমপুর এলাকার নয়াপাড়ার মালটিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তিন জন নিখোঁজ আছেন, আহত হয়েছেন ৫৩ জন শ্রমিক-পথচারী।

গত ২৪ জুন বয়লারটি মেয়াদোত্তীর্ণ হলেও গত শনিবার থেকে সেটি চালানো চেষ্টা করা হয়। বিস্ফোরণের আগে ডাইং সেকশনের শ্রমিকেরা দুর্ঘটনা হতে পারে এমন আঁচ করলেও কিছু হয়নি বলে তাদের আবার কাজে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ