গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অটোরিশাচালক হায়দার আলী হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে দণ্ড পাওয়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এসময় ফাঁসির দণ্ড পাওয়া দুই আসামি আলমগীর হোসেন ও মেহেদী হাসান ওরফে বাবু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত পাওয়া অপর আসামি দেলোয়ার হোসেন এখনো পলাতক রয়েছে।
উল্লেখ, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর কালিয়াকৈর থেকে অটোরিকশাচালক হায়দার আলীকে অপহরণ করা হয়।
পরের দিন পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: