জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ৫ সাক্ষীকে জেরা করার সুযোগ চেয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি শেষে আগামী ৯ জুলাই কার্য তালিকায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন খালেদা জিয়ার আইনজীবীরা।
সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার ওই আবেদন জমা দেয়া হয়।
খালেদার আইনজীবী জাকির হোসে ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এ মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। তার মধ্যে ৫ জনকে জেরা করা হয়নি। এ জনের জেরার আবেদন বিচারিক আদালতে করা হলে তা খারিজ করে দেয়া হয়।
ওই পাঁচ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচ করে কেবল তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশীদকে আবারো জেরার অনুমতি দেন।
খালেদার আইনজীবীরা ইতিমধ্যে দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদকে তিন দিন আংশিক জেরা করেছেন।