আদালত

বনানীতে ধর্ষণ: পেছাল অভিযোগ গঠনের শুনানি

বনানীতে ধর্ষণ: পেছাল অভিযোগ গঠনের শুনানি
বনানীতে ধর্ষণ: পেছাল অভিযোগ গঠনের শুনানি

রাজধানীর বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

রোববার আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাত দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সফিউল আজম ১৩ জুলাই দিন ঠিক করেছেন।

গত ৬ মে আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'ই-মেকার্স' এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী মামলা করা হয়।

বনানীর রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ এনে বনানী থানায় মামলাটি করেন এক ছাত্রী। এরপর সাফাত ও তার বন্ধু সাদমানকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাঈম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে এবং রহমত লী ও বিল্লাল হোসেন ঢাকায় গ্রেপ্তার করা হয়।

গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

গত ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। মামলায় বাদীপক্ষে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ