মানহানির মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম নূর নবী এ অভিযোগ গঠনের আদেশ দেন।
ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
মৎস্যজীবী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিক ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন ফখরুল। ফখরুলের ওই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তার ওই বক্তব্যের জের ধরে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: