মৌলভীবাজারে জেএমবি সদস্য জঙ্গি লুৎফুর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের ছাড়াও তাকে ১০ বছরের কারাদণ্ডের আদেশও দিয়েছে আদালত। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় দেয়া হয়।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জুন কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রাম থেকে একটি দেশীয় এলজি, ছোড়া ও কারতুজসহ লুৎফুরকে গ্রেপ্তার করে পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অন্যতম সদস্য লুৎফুর ২০০৫ সালে মৌলভীবাজারে সিরিজ বোমা হামলার অন্যতম আসামি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: