রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দিয়েছেন।
এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকউদ্দিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত বছরের ১ নভেম্বর ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠের দক্ষিণ পাশে এই আসামিসহ ৯ / ১০ জন জঙ্গি নাশকতার জন্য গোপন বৈঠকে মিলিত হন। সেখান থেকে ফিরোজ হাসান লিটন ও আব্দুর রহমান নামে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যান রাজীব গান্ধী, খালেক, সাইদুর ও মাহবুবসহ ৮ থেকে ১০ জন।
পরে রাজীব গান্ধীকে গুলশানের হোলি আর্টিজানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: