আদালত

মওদুদ- মোশাররফের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

মওদুদ- মোশাররফ
মওদুদ- মোশাররফ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে করা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলা চলবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলার পক্ষে দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে তাদের করা পৃথক আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

দুদকের কৌশলী খুরশীদ আলম খান বলেন, এর ফলে তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।

আদালতে মওদুদ আহমদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। খন্দকার মোশাররফের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

উল্লেখ, ২০০৭ সালে ৩ জুলাই জরুরি অবস্থা সময় ৯ কোটি ৪ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ ও আয়ের বিবরণী চেয়ে মওদুদ আহমদকে নোটিশ দেয় দুদক। পরে মামলা করা হয়। আর আয়বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ২০০৮ সালের ১০ জানুয়ারি খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ