আদালত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হারুন অর রশিদ
হারুন অর রশিদ

আদালতের আদেশ অনুসারে এক প্রভাষকের বেতন-ভাতা না দেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ রুল জারি করেছে।

রুলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে অধ্যাপক হারুনকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রব চৌধুরী তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন।

পরে আইনজীবী মো. গিয়াসউদ্দিন আদেশের বিষয়টি জানিয়ে প্রথম আলোকে বলেন, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জাতীয় বেতনস্কেল ১৯৯৭,২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন ভাতা দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওই রুল দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ