আদালত

ফরহাদ মজহার অপহরণ মামলায় এক নারী সাক্ষীর জবানবন্দি গ্রহণ

ফরহাদ মজহার
ফরহাদ মজহার

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ মামলায় এক নারী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ জবানবন্দি নেন। ওই নারী ফরহাদ মজহারের এনজিও উবিনীগে কাজ করেন।

মহানগর হাকিম আদালতের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ঢাকার গণমাধ্যমে আজ এ খবর বেরিয়েছে।

ওই নারীকে গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে ঢাকা নিয়ে আসেন।

জবানবন্দিতে ওই নারী জানান, ২০০৬ সালে তিনি উবিনীগে চাকরি নেন। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

দিনভর নানা জল্পনা শেষে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সোমবার রাতে নাটকীয়ভাবে যশোরের নোয়াপাড়ায় ঢাকাগামী একটি বাসে ফরহাদ মজহারের হদিস পায় র্যা ব।

গত ৩ জুলাই সোমবার ভোরে রাজধানীর নিজ বাসা থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার আদারব থানায় জিডি করে।

দিনভর নানা জল্পনা-কল্পনার পর সোমবার রাতে যশোরের নোয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। খুলনায় এক হোটেল মালিকের দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে র্যা ব। সেখান থেকে তাকে খুলনায় নিয়ে রাত দেড়টায় দিকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের আগে খুলনার ফুলতলায় সংবাদ সম্মেলন করে র্যা ব।

খুলনা থেকে ঢাকায় আনার পর মঙ্গলবার সকালে প্রথমে তাকে আদাবর থানায় নেয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও স্বজনরা। পরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ফরহাদ মজহারকে। পরে আদালতের মাধ্যমে নিজ বাসায় ফেরেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ