মাগুরায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে হত্যার দায়ে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুর ১২ টায় মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।
এ সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আমিরুল আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার অন্তঃসত্ত্বা স্ত্রী কবিতা খাতুনকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনা তার পাঁচ বছরের মেয়ে দেখে ফেললে আমিরুল তাকেও গলা টিপে হত্যা করে। পরে স্ত্রী ও মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: