আদালত

আইনগত বাধা নেই মেয়রের মান্নানের দায়িত্ব পালনে

এম এ মান্নান
এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চের আদেশের ফলে মেয়রের দায়িত্ব পালনে মান্নানের আর কোনো আইনগত বাধা রইল না।

বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও মির্জা হোসেইন হায়দার।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৯ জুলাই মেয়র মান্নানের বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।

উল্লেখ, ২০১৩ সালে প্রথমবারের মতো নির্বোচনে গাজীপুর সিটি মেয়র নির্বাচিত হন বিএনপির এ নেতা মান্নান। পরবর্তীতে নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের পর ২০১৫ সালের ১৯ আগস্ট অধ্যাপক মান্নানকে প্রথম বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ২৮ মাস পর মেয়র পদ ফিরে পান এম এ মান্নান। এরপরপরই আর এক মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হলে ২০১৬ সালের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশের বিরুদ্ধেও আইনি লড়াই করে গত ১৮ জুন পুনরায় পদ ফিরে পান তিনি।

আবার এরকয়েক দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণের পর ৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেয়র এম এ মান্নান। হাইকোর্ট সেই আদেশ তিন মাসের জন্য স্থগিত করে। এরপর আপিল বিভাগে আবেদন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ