আদালত

গুলশান হামলা: তদন্ত প্রতিবেদনের জমার দিন পেছালো

গুলশান হামলা: তদন্ত প্রতিবেদনের জমার দিন পেছালো
গুলশান হামলা: তদন্ত প্রতিবেদনের জমার দিন পেছালো

রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিন পিছিয়েছে।

রোববার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন আগামী ২৭ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক করেছেন।

মামলাটি তদন্ত করছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির।

১৬ জুলাই আজ প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল।

আদালত সূত্র জানা গেছে, মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ মামলায় এখন পর্যন্ত চার জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।

তারা হলো: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ও রাকিবুল হাসান ওরফে রিগ্যান।

গত বছরের ১ জুলাই রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজানে হামলা চালায় জঙ্গরা। এ হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তাও।

পরদিন সকালে সেনা অভিযানের মধ্যদিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয় জন নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ