নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামিন পেয়েছেন।
মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন ফারুকের আইনজীবী।
আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর।
উল্লেখ, ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় এসব মামলা করা হয়। এর আগে গতকাল তিনি একটি মামলায় জামিন পেয়েছেন।
গত ২ জুলাই বিচারিক আদালত একটি মামলায় জামিন দিয়ে পাঁচটি মামলায় জামিন নামঞ্জুর করে ফারুককে কারাগারে পাঠিয়ে দেয়। সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: