মানিকগঞ্জে নৌকার মাঝি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মনিরুল ইসলাম রুবেল, রাশেদ মোল্লা ও কার্তিক হাওলাদার।
রাষ্টপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম বলেন, ২০১৫ সালের ৫ অক্টোবর নৌকার মাঝি আব্দুর রাজ্জাকের ইঞ্জিনচালিত নৌকা মনিরুল, রাশেদ ও কার্তিক ভাড়া নেন। এরপর ওই তিন আসামি আব্দুর রাজ্জাককে হত্যা করে নদীতে ফেলে দিয়ে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে হরিরামপুর থানায় নিহতের ভাই নান্টু মৌলিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
আসামিপক্ষের কৌশলী ছিলেন শ্রিপা রানী সাহা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: