আদালত

মওদুদের মামলা চলবে, আদালত বদলির নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত মামলাটি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির জন্য পাঠাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেইসঙ্গে যৌক্তিক কারণ ছাড়া শুনানি মুলতবি না করে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। ওই মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে মওদুদের করা আবেদনও সরাসরি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমেদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে মওদুদের আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের তথ্য গোপন করেন মওদুদ। এছাড়া সাত কোটি টাকার বেশি মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ