আদালত

হবিগঞ্জের চার শিশু হত্যা মামলার রায় বুধবার

হবিগঞ্জের চার শিশু হত্যা মামলার রায় বুধবার
হবিগঞ্জের চার শিশু হত্যা মামলার রায় বুধবার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আলোচিত চার শিশু হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার যুক্তিতর্ক ও বক্তব্য উপস্থাপন শেষে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান রায়ের তারিখ ঘোষণা করেন।

গত বছরে ১২ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের মনির, শুভ, তাজেল ও ইসমাইল নামের চার শিশু।

নিখোঁজের পাঁচ দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা মরদেহ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

এ ঘটনায় বাহুবল থানায় নয় জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া। এর মধ্যে আসামি বাচ্চু মিয়া র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান।

কারাগারে আছেন আরজু মিয়া, শাহেদ, আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া। আর উস্তার মিয়া, বাবুল মিয়া ও বিল্লাল পলাতক রয়েছে।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে গত বছর ৭ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়।

হবিগঞ্জ আদালতে মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। গত ১৫ মার্চ মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে আরও সাতজনের সাক্ষ্য নেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ