আদালত

সাত খুন: হাইকোর্টের রায় ১৩ আগস্ট

সাত খুন: হাইকোর্টের রায় ১৩ আগস্ট
সাত খুন: হাইকোর্টের রায় ১৩ আগস্ট

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ, আদেশের দিন আগামী ১৩ আগস্ট দিন ঠিক করেছে আপিল বিভাগ।

ওই দিন আসামিদের নিম্ন আদালতের দেয়া দণ্ড বহাল থাকবে, না পরিবর্তিত হবে সেই সিদ্ধান্ত জানা যাবে।

বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করেছে।

এবছর ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

ওই রায়ে ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ আদালত থেকে সাত খুন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর হোসেন, তারেক সাঈদসহ অন্য আসামিরা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছে।

গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর হোসেনসহ আসামিদের নিয়মিত ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের বিচারিক আদালতের করা জরিমানা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়। এরইমধ্যে এ মামলার ৬ হাজার পৃষ্ঠার পেপারবুক প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। এরপর কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও আইনজীবী চন্দন সরকারএর জামাতা বাদী হয়ে নূর হোসেনসহ ছয় জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ