আদালত

শেরপুর-যশোরে মানবতাবিরোধী অপরাধে দুই মামলায় তদন্ত প্রতিবেদন জমা

 শেরপুর-যশোরে মানবতাবিরোধী অপরাধে দুই মামলায় তদন্ত প্রতিবেদন জমা
শেরপুর-যশোরে মানবতাবিরোধী অপরাধে দুই মামলায় তদন্ত প্রতিবেদন জমা

মুক্তিযুদ্ধের সময় শেরপুর ও যশোরে মানবতাবিরোধী অপরাধের ভিন্ন দুই মামলায় তদন্ত প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এসময় তদন্ত সংস্থা আরো জানিয়েছে, বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। এছাড়া বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান জারি আছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির সেফ হোমে তদন্ত সংস্থার সিনিয়র তদন্ত কর্মকর্তা সানাউল হক এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ৫১ নম্বর তদন্ত প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধে শেরপুরের ৪ জনের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে ও একজন পলাতক।

তাদের বিরুদ্ধে জোর করে শ্রম আদায়, আটক, অপহরণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

আর ৫২ নম্বর প্রতিবেদনে যুদ্ধাপরাধের দায়ে তৎকালীন যশোরের লোহাগড়া ও কালিয়া থানার ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ