আদালত

দোকান কর্মচারী আলমগীর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

দোকান কর্মচারী আলমগীর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
দোকান কর্মচারী আলমগীর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর গুলিস্তানের জুতার দোকানের কর্মচারী আলমগীর হোসেন হত্যা মামলার তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নতুন কদমতলীর পালপাড়ার জনি (২৬) এবং কদমতলীর দারোগাবাড়ি রোড এলাকার হাসান ওরফে কালু (২০) ও মনির হোসেন (২৭)।

এদের মধ্যে জনি অন্য মামলায় কারাগারে থাকলেও বাকিরা জামিন নিয়ে পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, সিদ্দিক বাজার জুতার দোকানের কর্মচারী আলমগীরের (২৭) পূর্ব পরিচিত ছিল ওই তিন জন।

উল্লেখ, ২০০৯ সালের ১৩ আগস্ট মধ্যরাতের পর দোকান থেকে কদমতলীর বাসায় ফেরার পথে শ্যামপুর হাই স্কুলের কাছে তিন মাদকসেবী তার পথরোধ করে। তারা টাকা চাইলে দিতে রাজি না হওয়ায় আলমগীরকে ছুরিকাঘাতে হত্যা করে তাকে।

ওই ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৯ সালের ২২ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার এসআই আব্দুল মানছুর রহমান তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ