নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির চূড়ান্ত খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ শৃঙ্খলাবিধির চূড়ান্ত খসড়া নাকচ করে দেয়।
এ সময় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, আদালত যে সব সুপারিশ করেছিলো, তার কিছুই এই খসড়ায় নেই।
বিচারপতিদের সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী পুরো ইউটার্ন করেছেন বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি বলেন, শৃঙ্খলাবিধি চূড়ান্ত করতে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত বিশেষ বৈঠক করা হবে।
আদালতের বেধে দেয়া সময়ে মধ্যেই গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে নিজে গিয়ে চূড়ান্ত খসড়া হস্তান্তর করেন আইনমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: