আদালত

প্রধান বিচারপতি কিছুই বলতে পারবেন না?

এসকে সিনহা
এসকে সিনহা

প্রধান বিচারপতি এসকে সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন, প্রধান বিচারপতি ও কোর্টের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছে সরকার সে ব্যাপারে কি তিনি কিছুই বলতে পারবেন না?

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মামলার শুনানিতে এ কথা বলেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশ আরো দুই সপ্তাহ বাড়িয়েছে আপিল বিভাগ।

আজ অ্যাটর্নি জেনারেল দুই সপ্তাহের সময় আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৬ বিচারকের আপিল বেঞ্চ আবেদন মঞ্জুর করে।

এ নিয়ে পঞ্চম দফায় রায় স্থগিতের সময় বাড়ানো হলো। ৩টি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ২১ মে বিষয়টি আদালতে উঠলে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে স্থগিতাদেশের মেয়াদ ৫ দফা বাড়ানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ