আদালত

আদালতে জবানবন্দি দিল বগুড়ায় নির্যাতনের শিকার কলেজছাত্রী

 আদালতে জবানবন্দি দিল বগুড়ায় নির্যাতনের শিকার কলেজছাত্রী
আদালতে জবানবন্দি দিল বগুড়ায় নির্যাতনের শিকার কলেজছাত্রী

আদালতে জবানবন্দি দিয়েছেন বগুড়ায় নির্যাতনের শিকার কলেজছাত্রী। এদিকে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ মঙ্গলবার।

ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে আজও প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে বগুড়ায়।

বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ ও মাসহ নির্যাতনের মামলায় ধর্ষিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।

ডাক্তারি পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৩টায় ভুক্তভোগীকে শিশু আদালতে নিয়ে যান মামলার তদন্তকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ।

শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমদাদুল হকে নির্দেশে জবানবন্দি রেকর্ড করার জন্য অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায়ের আদালতে নিয়ে যাওয়া হয় ওই কলেজছাত্রীকে। সেখানে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শহরে আজও বিক্ষোভ হয়েছে। সকাল ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন করে নারীমুক্তি কেন্দ্র, বগুড়া শাখা, গণতান্ত্রিক বাম মোর্চা, সিপিবি, বাসদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা অভিযুক্ত ধর্ষক ও নির্যাতনকারি তুফান সরকার, কাউন্সিলর রুমি ও তাদের সহযোগিদের দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের মামলায় সোমবার কাউন্সিলর রুমকিসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনার পর পলাতক রুমকি, তার মা রুমি খাতুন, অভিযুক্ত ধর্ষক তুফানের স্ত্রী আশাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। এর আগেই মামলার প্রধান আসামি তুফান সরকারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ